ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে: মার্কিন সেন্ট্রাল কমান্ড এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই: দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পারেদেসকে কোনো লাল কার্ড দেওয়া হয়নি, ফিফার ভুল স্বীকার মোদির বাসভবনের সামনে ‘ধরনা’: রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শাহবাগে বাড়ছে ছাত্র-জনতার উপস্থিতি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২১৭ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছে ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অবস্থান নিয়ে শুরু করা বিক্ষোভ রাত গড়িয়ে আজ শুক্রবার সকালেও চলছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শাহবাগে বাড়ছে ছাত্র-জনতার উপস্থিতি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার পর শাহবাগ মোড়ে বিক্ষোভ চলতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। গত রাতের তুলনায় ভোররাতে লোক সংখ্যা কম থাকলেও দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে লোক সমাগম বাড়তে শুরু করেছে।

বিক্ষোভকারীরা নানান স্লোগান দিচ্ছেন। ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, জুগে জুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

Tag :
জনপ্রিয়

ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শাহবাগে বাড়ছে ছাত্র-জনতার উপস্থিতি

Update Time : ০৪:২৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫