ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মমেক হাসপাতালে আরও ১০ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ৪ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৩৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।
তিনি আরও জানিয়েছেন, হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৩০৪ রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সোমবার (১৬ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১০৬১টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৫ শতাংশ।
Tag :

মমেক হাসপাতালে আরও ১০ মৃত্যু

Update Time : ০৬:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১