ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ শুরু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • ২৬৭ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাল-সবুজ পোশাক পড়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এসময় তারা স্লোগানসহ নানান বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। ট্রাকের ওপর শোভাযাত্রার মঞ্চ সাজানো হয়েছে।

রাজধানীর পাশাপাশি সারাদেশে একযোগে এই ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ শুরু

Update Time : ১০:০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২