ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

মানব জীবনে ঈশ্বরের অপূর্ব দান হল যৌনতা: পোপ ফ্রান্সিস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • ১৯৪ Time View

ভ্যাটিক্যানের পোপ হলেও বরাবরই খোলামেলা মানসিকতার তিনি। উদারপন্থী মনোভাবের জন্য গোটা বিশ্বে জনপ্রিয়ও বটে। সেই পোপ ফ্রান্সিস এবার যৌনতা নিয়ে প্রকাশ্যে আলোচনা করলেন। তার মতে ‘মানব জীবনে ঈশ্বরের অপূর্ব দান হল যৌনতা।’ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য পোপ আনসার্স’ নামে একটি তথ্যচিত্র। ডিজনি প্রযোজিত ওই তথ্যচিত্রেই যৌনতা, গর্ভপাত, পর্ন ইন্ডাস্ট্রি, যৌন হেনস্থা, রূপান্তরকামী সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ফ্রান্সিসকে। যা গোটা বিশ্বের কৌতূহলের কারণ হয়েছে।

গত বছর রোমে প্রাপ্তবয়স্ক দশ জনের সঙ্গে যৌনতা বিষয়ে আলোচনা করেছিলেন ফ্রান্সিস। সেই আলাপচারিতার কিছু অংশ ডিজনির তথ্যচিত্রে রাখা হয়েছে। যেখানে ৮৬ বছরের পোপ বলেন, ‘মানবজীবনে ঈশ্বরের অপূর্ব দানগুলির অন্যতম হল যৌনতা।’ স্বমেহন নিয়ে তার মন্তব্য, ‘যৌনতার ভাব প্রকাশ এক ধরনের পবিত্রতা। বিপরীত ভাব প্রকাশ এই পবিত্রতাকে অসম্মান করে।’

এইসঙ্গে পর্ন ইন্ডাস্ট্রি, যৌন হেনস্থা, রূপান্তরকামী সম্প্রদায়ের অধিকার নিয়েও মুখ খুলেছেন তিনি। রূপান্তরকামীদের উদ্দেশে পোপের বার্তা, “সকলেই ইশ্বরের সন্তান। তিনি তার দরজা থেকে কাউকে ফিরিয়ে দেন না। তিনি সকলের পিতা। চার্চে প্রবেশ করা থেকে কাউকে আটকাব, এমন অধিকার আমারও নেই।’ গর্ভপাত নিয়ে ফ্রান্সিসের মন্তব্য, ‘যে মহিলারা গর্ভপাত করেছেন, ধর্মগুরুদের উচিত তাদের ক্ষমার নজরে দেখা। যদিও এই কাজ গ্রহণযোগ্য নয়।’

এর আগেও যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন পোপ ফ্রান্সিস। পর্ন ইন্ডাস্ট্রির ক্ষতিকর দিক নিয়ে সরব হয়েছেন তিনি। তার মতে পর্ন ইন্ডাস্ট্রি হল ‘শয়তানের প্রবেশদ্বার’। সাধারণ মানুষের পাশাপাশি ধর্মযাজকদের মধ্যেও পর্ন দেখার প্রবণতা রয়েছে, নিজের মুখে স্বীকার করেছিলেন পোপ। এই বিষয়ে সতর্ক হওয়ার বার্তাও দিয়েছিলেন। সূত্র: এএফপি।

Tag :

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি

মানব জীবনে ঈশ্বরের অপূর্ব দান হল যৌনতা: পোপ ফ্রান্সিস

Update Time : ০৫:০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩