ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি হুতি বিদ্রোহীদের অপ্রতিমকে নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হবে মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে হবে অপ্রতিমের প্রথম জানাজা আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার স্বর্ণের দাম বাড়লো, আজ থেকে নতুন দর

মানুষের ঢল নেমেছে কমলাপুরে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ২৩৫ Time View
শেষ হতে চলেছে পবিত্র মাহে রমজান। চলছে ঈদের চাঁদ দেখার তোড়জোড়। আজ চাঁদ না দেখা গেলে বৃহস্পতিবার ঈদ। পরিবারের সাথে ঈদ করতে ট্রেনে বাড়ি যাওয়ার জন্য মানুষের ঢল নেমেছে কমলাপুরে। আজ ভোর থেকেই ঘরমুখো মানুষের ভিড় শুরু হয় কমলাপুরে।
মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, ঈদে বাড়ি ফেরার তাগিদে সকাল থেকে স্টেশন ভিড় করছেন যাত্রীরা। অনেকের ট্রেনের সময় হয়নি কিন্তু আগেই চলে এসেছেন। অনেকে টিকিট পাননি কিন্তু এসেছেন, কোনোভাবে যাওয়া যায় কিনা। টিকিট কাউন্টারের সামনেও কিছু লোকের জটলা চোখে পড়েছে। প্ল্যাটফর্মে মানুষে মানুষে ভরপুর।

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, অনলাইনে টিকিট কাটায় কোনো ভোগান্তি হয়নি। আর এখানে এসে মানুষের চাপের কারণে কিছুটা কষ্ট হচ্ছে। তবে এটি ঈদে স্বাভাবিক পরিস্থিতি। আমরা এতে অভ্যস্থ।
রংপুর এক্সপ্রেসের আরেক যাত্রী বলেন, নির্দিষ্ট সময়ে ট্রেন পাওয়া ঈদের আগে যেন বাড়তি আনন্দ। সময় মতোই পরিবারের কাছে যেতে পারব, এই ভেবে বাকি কষ্ট, কষ্টই মনে হচ্ছে না।
এদিকে কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে কমলাপুর ছেড়েছে। আজ সকাল থেকে যাত্রীদের চাপ বাড়লেও সবগুলো ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে গেছে। যাত্রী সাধারণের কোনো অভিযোগ-আপত্তি নেই। আশা করছি দিনের বাকি সময়ও নিরাপদ যাত্রা হবে।
Tag :

বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

মানুষের ঢল নেমেছে কমলাপুরে

Update Time : ১০:৩০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪