ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মামুনুলকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাসে যুবলীগ নেতা আটক

হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর ছবি সংবলিত আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করায় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।তার নাম এমাদ আহমেদ জয়।

রোববার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে। এমাদ উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

রোববার বিকালে ইসসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ সুজন যুগান্তরকে বলেন, শনিবার বিকালে কথিত এক নারীর ছবির সঙ্গে হেফাজত নেতা ও প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য জুড়ে এমাদ তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে রোববার দুপুর পৌনে ২টার দিকে পুলিশ উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়ক থেকে এমাদকে আটক করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার বলেন, গণবিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে (যুবলীগ নেতা) আটক করে আপাতত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

মামুনুলকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাসে যুবলীগ নেতা আটক

Update Time : ০৪:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১