ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরের ওপর অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর সিএনএনের।

শনিবার (১৮ এপ্রিল) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, সন্ধ্যা থেকে হরমুজ প্রণালি অবরুদ্ধ করা হবে।

এতে বলা হয়, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে এবং নিয়ম ভঙ্গকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই’ উল্লেখ করে জাহাজ মালিক ও অপারেটরদের শুধু ইরানের পক্ষ থেকে দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইআরজিসি।

এর আগে, শুক্রবার জলপথটি খোলা ঘোষণা করলেও শনিবার আবারও জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে তেহরান। ইরানের দাবি, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বারবার আস্থা ভঙ্গ করেছে।

আইআরজিসি আরও জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্কিন পক্ষ ইরানি জাহাজ ও বন্দরের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করেনি। তাই এই অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

একই সঙ্গে পারস্য উপসাগর ও ওমান সাগরে নোঙর করা জাহাজগুলোকে বর্তমান অবস্থান থেকে না সরার সতর্কবার্তা দেওয়া হয়েছে আইআরজিসির পক্ষ থেকে।

Tag :

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

Update Time : ০৩:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬