ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

মাস্ক ছাড়া ১৫ আগষ্টের অনুষ্ঠানস্থলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না

করোনার বিষয়টি বিবেচনায় রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন আগতদের সেলফি তুলে সময় নষ্ট না করে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করার আহ্বান করছি। মাস্ক ছাড়া অনুষ্ঠানস্থলেও কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে শনিবার (১৪ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে করোনার ভয়াবহ সংক্রমন পরিস্থিতিতে পুরো জাতি প্রায় তছনছ। তারপরেও এখানে কেউ আসবেন না বলতে পারিনা, কারণ এটি বাঙালির আবেগের জায়গা। যারা আসবেন সুশৃঙ্খলভাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আসবেন। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন থাকবো। তাই যদি মনে করেন একটু ভিড় কমলে আপনি আসবেন, তখনও আসতে পারেন। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দিবোনা। এখানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। যেহেতু প্রচুর মানুষ লাইন ধরে শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করেন। তাই সবাইকে অনুরোধ করবো সেলফি তুলে সময় নষ্ট না করে যতো দ্রুত সম্ভব শ্রদ্ধা নিবেদন শেষে ভেন্যু ত্যাগ করবেন, এতে অন্য একজনকে সুযোগ দেয়া সম্ভব হবে।

তিনি আরো বলেন, শোক দিবসের কর্মসূচী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রতিবারের মতোই যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। যারা অনুষ্ঠানস্থলে আসবেন তাদেরকে পায়ে হেঁটে আসতে হবে। এখানে প্রবেশের আগেই প্রতিটি তল্লাশী চৌকিতে আগতদের ফিজিক্যালি ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হবে।

প্রধানমন্ত্রী যে সময় এই ভেন্যুতে থাকবেন সে সময় পুরো ভেন্যুটি জনশূন্য থাকবে। শুধুমাত্র তার নিরাপত্তার দায়িত্বে সংশ্লিষ্টরা অবস্থান করবেন। সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর ভেন্যু ত্যাগ করার কথা রয়েছে। এরপর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পর্যায়ক্রমে সর্বসাধারনের পুস্পস্তবক অর্পনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। এ মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এছাড়া, আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করতে ২১ আগস্টের বোমা হামলা ও ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালানো হয়। তাই এ মাস আসলে সরকারের প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকে, যাতে ষড়যন্ত্রকারীরা দ্বিতীয়বার এ ঘটনা না ঘটাতে পারে।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

মাস্ক ছাড়া ১৫ আগষ্টের অনুষ্ঠানস্থলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না

Update Time : ০২:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১