ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

মিয়ানমারে ভূমিধসে নিহত ২৫

মিয়ানমারের একটি জেডখনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৪ জন।

মিয়ানমারে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়। এর ফলে রোববার উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের এ ঘটনা ঘটে। খবর এএফপির।

উদ্ধারকারীরা জানান, খনি খননের ফলে প্রায় ৫০০-৬০০ ফুট উঁচু মাটির একটি বিশাল স্তূপ প্রচণ্ড বৃষ্টির পর আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।

একজন উদ্ধারকর্মী এএফপিকে বলেন, আমরা আজ মোট ২৫ লাশ পেয়েছি। তবে এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন এবং নিখোঁজ এসব মানুষকে উদ্ধারের প্রচেষ্টা বুধবারও অব্যাহত থাকবে।

মিয়ানমারের উত্তরাঞ্চালীয় প্রদেশগুলো প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ। স্বর্ণ ও মূল্যবান পাথরের বেশ কয়েকটি খনি ও দামি কাঠ রয়েছে এখানকার অরণ্যগুলোতে। কিন্তু এসবের ওপর সরকারি নিয়ন্ত্রণ কার্যত প্রায় নেই বললেই চলে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

মিয়ানমারে ভূমিধসে নিহত ২৫

Update Time : ০৬:০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩