ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের গ্রামে জান্তা বাহিনীর অভিযান, ১৪ জনের প্রাণহানি

সম্প্রতি মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা বাহিনী ও জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) মধ্যে লড়াই তীব্র হয়ে উঠছে। এরই পরিপ্রেক্ষিতে জান্তা বাহিনীর অভিযানে ১৪ জন নিহত হয়েছে। দেশটির সাগাইং অঞ্চলের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ানমারের জান্তা সেনারা গত শুক্রবার সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন শহরের একটি গ্রামে অভিযান চালায়।

সাগাইংয়ের সোনে চাউঙ গ্রামের দুই ব্যক্তি এএফপিকে জানান, তাদের গ্রামটি জান্তাবিরোধী লড়াইয়ে অন্যতম ক্ষেত্র। শুক্রবার জান্তা বাহিনীর অভিযানে মোট ১৪ জন নিহত হয়েছে।তারা জানান, নিহতদের মধ্যে ছয়জনই পিডিএফ যোদ্ধা এবং বাকি আটজনই সাধারণ জনগণ। গ্রামের বিভিন্ন জায়গায় তাদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

তাদের অধিকাংশকেই হয় গুলি করে, নয়তো গলা কেটে হত্যা করা হয়েছে।২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির জান্তা বাহিনী। এর পর থেকেই ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু হয়। যার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে।

সূত্র : গার্ডিয়ান

Tag :

Update Time : ০৫:৫০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩