ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে: মার্কিন সেন্ট্রাল কমান্ড এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ জুলাই ২০২৬

মিরপুরের শিয়ালবাড়িতে ২১ ঘণ্টা পরও সম্পূর্ণ নেভানো যায়নি আগুন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৪১ Time View

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ২১ ঘণ্টা পরও সম্পূর্ণ নেভানো যায়নি পোশাক ও কসমিক কেমিক্যাল কারখানার আগুন। বুধবার (১৫ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও বের হচ্ছে ধোঁয়া। বাতাসে ভেসে আসছে কেমিক্যালের বিষাক্ত গন্ধ। এতে পাশের একটি ভবনের অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ বিবেচনায় আশপাশের অফিস ও কারখানা বন্ধ রাখা হয়েছে। সকালে ছড়িয়ে পড়া কেমিক্যালের ধোঁয়ায় রাইজিং গ্রুপসহ আশপাশের বেশ কয়েকটি কারখানার প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। ছুটি দেয়া হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। অসুস্থ ব্যক্তিদের বেশিরভাগকে নেয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।

এর আগে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ি রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারীর মরদেহ রয়েছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

মিরপুরের শিয়ালবাড়িতে ২১ ঘণ্টা পরও সম্পূর্ণ নেভানো যায়নি আগুন

Update Time : ০৬:১৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫