ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেল আরো ১২ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৭ জনসহ মোট ১২ জন মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪৪৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত একদিনে ১ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ বলেও জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আমজাদ হোসাইন (৪২), আব্দুর রব (৭২), খোদেজা বেগম (৬০), তারাকান্দার খাদিজা খাতুন (৪৩) ও নেত্রকোনা সদরের নুরুল হক (৮০)।

এছঅড়া ময়মনসিংহ সদরের নিলিমা বিশ্বাস (৬২), ফিরোজা বেগম (৬০), মিহিরকান্তী সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), ফিরোজা বেগম (৬০), হালুয়াঘাট উপজেলার আলতাফ হোসেন (৬৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার আক্কাস আলী (৭৪) উপসর্গ নিয়ে মারা যান।

Tag :
জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেল আরো ১২ মৃত্যু

Update Time : ০৫:৪৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১