ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে ১৮ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৩৯ জন রোগী  ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩১টি নমুনা পরীক্ষা করে ৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৭৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Tag :
জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে ১৮ মৃত্যু

Update Time : ০৫:১৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১