ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ময়মনসিংহ মেডিকেলে ১৩ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ৩৪৪ Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে আক্রান্ত হয়ে ৯ জন এবং উপর্গ নিয়ে আরো ৪ জনসহ মোট ১৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৪০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। নতুন ভর্তি হয়েছেন ৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত একদিনে ৮৫৪টি নমুনা পরীক্ষা করে ২৩২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ১৬ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের রুবেল মিয়া (৬০), ফুলবাড়িয়ার ইমান আলি (৭২), ফুলপুরের জামিলা বেগম (৬৫), মুক্তাগাছার আব্দুল কাদের (৭০), জামালপুর সদরের নবাব আলি (৭০), শেরপুর সদরের সুলতানা (৬২), টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুর সালাম (৬৭), নেত্রকোনা সদরের রোকেয়া (৬৭) ও কেন্দুয়ার সাথিয়া (৫৫)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৬০), আবু বকর (৫২), গাজীপুর সদরের লিটন সরকার (২৩), কুড়িগ্রামের রৌমারী উপজেলার মো. তাইজুদ্দিন (৭৫)।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

ময়মনসিংহ মেডিকেলে ১৩ জনের মৃত্যু

Update Time : ০৫:১৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১