ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার ফিরোজা খাতুন (৮০), সদরের রাবেয়া খাতুন (৭৪), মুক্তাগাছা উপজেলার বিমল কান্তি (৬২), টাঙ্গাইলের ধনবাড়ির রোকেয়া বেগম (৪৫), নেত্রকোনার সাতপাই এলাকার দিদারুল ইসলাম (৭২) এবং কলমাকান্দার আব্দুল করিম (১০১)।

এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের সুমাইয়া আক্তার (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫), সদর উপজেলার ঝুনু বেগম (৬০), মোশাররফ হোসেন (৫৫), শম্ভুগঞ্জের শেফালী বেগম (৩০), শেরপুরের গোপাল পাল (৩২), টাঙ্গাইলের ধনবাড়ির রাবেয়া আক্তার (৭০), সুনামগঞ্জের ধর্মপাশার আলেয়া খাতুন (৬৫) এবং জামালপুর সদরের মোহাম্মদ আলী (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। বর্তমানে করোনা ইউনিটে রেকর্ড সংখ্যক ২৯৬ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২০ জন আইসিইউতে এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০৭ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Tag :
জনপ্রিয়

ময়মনসিংহ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যু

Update Time : ০৫:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১