ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি করার পাকিস্তানের উদ্যোগ ব্যর্থ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি করার পাকিস্তানের উদ্যোগ ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) মধ্যস্থতাকারীরা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে, তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপের জন্য ইসলামাবাদে নিজেদের প্রতিনিধি পাঠাতে আগ্রহী নয়

এ ছাড়া ইরান জোর দিয়ে বলেছে, ওয়াশিংটন যেসব দাবি করেছে তা অগ্রহণযোগ্য। তেহরানের এমন বার্তায় পাকিস্তান চলমান যুদ্ধ থামাতে যে চেষ্টা চালালো তা ভেস্তেই গেলো।

এ ছাড়া মধ্যস্থতায় মিসর এবং তুরস্ক যোগ দিলেও মুখ্য ভূমিকায় ছিল পাকিস্তানই। মার্কিন কর্মকর্তাদের আহ্বানে এ ভূমিকায় এসেছিল পাকিস্তান। তবে এখন পর্যন্ত পাকিস্তানের সকল প্রচেষ্টায় ব্যর্থ বলে প্রতীয়মান হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, এই সংলাপের জন্য মার্কিন কর্মকর্তারা যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ করে এনেছিলেন।

Tag :

Update Time : ০৭:৩৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬