ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ভাঙছে ২০ বছরের রেকর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ, জানা যাবে তিনভাবে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলো তালেবান

আফগানিস্তানে যুদ্ধের সমাপ্তি ঘোষণা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের ডাক দিয়েছে তালেবান।

আলজাজিরাকে দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

কাবুল জয়কে ইঙ্গিত করে মোহাম্মাদ নাঈম বলেন, ‘আজকের দিনটি আফগান জনগণ এবং মুজাহিদীনদের জন্য মহান দিন। তারা তাদের ২০ বছরের প্রচেষ্টা এবং ত্যাগের সুফল পেয়েছে।’

তিনি বলেন, ‘আল্লাহর কাছে কৃতজ্ঞ, দেশে যুদ্ধের সমাপ্তি হয়েছে।’ নতুন সরকারের ধরন ও কাঠামো কেমন হবে শিগগিরই তা স্পষ্ট করা হবে বলে জানান নাঈম। তিনি বলেন, তালেবান বিচ্ছিন্ন থাকতে চায় না এবং তিনি শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ডাক দেন।

এই তালেবান মুখপাত্র বলেন, ‘আমরা যা চেয়েছি তা অর্জন করেছি- আমাদের দেশের মুক্তি এবং নাগরিকদের স্বাধীনতা।’

তিনি বলেন, ‘কাউকে লক্ষ্যবস্তু করতে আমরা আমাদের ভূমি কাউকে ব্যবহার করতে দেব না এবং আমরা কারও ক্ষতি চাই না।’

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ২০ বছরের লড়াইয়ের পর রবিবার ফের কাবুল জয় করে তালেবান যোদ্ধারা।

টুইন টাওয়ারে হামলার পর আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হস্তান্তর না করায় ২০ বছর আগে যুক্তরাষ্ট্র এই তালেবান সরকারকে উৎখাত করেছিল।

Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

‘যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলো তালেবান

Update Time : ০৪:৪১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১