ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

রয়েল বেঙ্গল টাইগারের মতো আরেকবার গর্জে উঠুন: ওবায়দুল কাদের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ২০২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে কোনো অপশক্তি হটাতে পারবে না, বাংলার জনগণ তার সঙ্গে আছে এবং থাকবে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, মিন মিন করেন কেন? রয়েল বেঙ্গল টাইগারের মতো আরেকবার গর্জে উঠুন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হারানোর বেদনা ভুলে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। মানুষ অনেক কিছু পেয়েছে। শুধু দু-একটি নদী খনন প্রয়োজন। আগামী দিনে শেখ হাসিনা আসলে সবকিছু হবে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। খেলা তো হবেই। সারা বাংলায় খেলা হবে। কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে গেছে, এখন সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল খেলা, প্রস্তুত আছেন তো?

তিনি বলেন, বিএনপি এখন শেষের পথে। শেখ হাসিনার উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিজয়ী হবো। আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙে চুরমার হয়ে যাবে। আপনারা সাহস করে রাস্তায় দাঁড়ান। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করবেন। আমরা দুষ্কৃতকারীদের ক্ষমা করবো না।

Tag :
জনপ্রিয়

এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে

রয়েল বেঙ্গল টাইগারের মতো আরেকবার গর্জে উঠুন: ওবায়দুল কাদের

Update Time : ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩