ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

রাখাইন প্রদেশের একটি হাসপাতালে বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে জান্তা বাহিনীর বিরুদ্ধে

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি হাসপাতালে বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে দেশটির জান্তা বাহিনীর বিরুদ্ধে।
রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে গত কয়েক দশক ধরে লড়াই করে আসা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এই তথ্য জানিয়েছে।
তাদের দাবি, মিয়ানমার জান্তা ‘এখনও পর্যন্ত সবচেয়ে বিধ্বংসী বোমা’ দিয়ে হাসপাতালে হামলা করেছে।
আরাকান আর্মি (এএ) বলেছে, জান্তার সামরিক বাহিনী রাখাইন প্রদেশের উপকূলীয় শহর রামরিতে আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক বোমা ফেলতে শুরু করেছে।
আরাকান আর্মি আরও বলেছে, গত মঙ্গলবার বিকালে জান্তা বাহিনীর যুদ্ধবিমানগুলো মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের শহর এবং এর আশপাশের অঞ্চলগুলোতে আরও শক্তিশালী বোমা ফেলতে শুরু করার পরে সেখানকার একটি সরকারি হাসপাতাল এবং শহরের মায়োমা বাজার ধ্বংস হয়ে যায়। এছাড়া বিমান হামলায় বেসামরিক ঘর-বাড়িও ধ্বংস হয়ে গেছে।
সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছে, জান্তা বাহিনীর যুদ্ধবিমানগুলো গত মঙ্গলবার হামলার সময় ৫০০-পাউন্ড এবং অন্যান্য বোমা ফেলেছে। এসব বোমা পূর্বে ব্যবহৃত বোমাগুলোর চেয়ে বেশি ধ্বংসাত্মক ছিল। এছাড়া মঙ্গলবার সকালে শহরের ইন টাং ওয়ার্ডে জান্তা বাহিনীর তিনটি বিমান হামলায় বৌদ্ধ নানদের একটি কনভেন্টও ধ্বংস হয়ে গেছে।

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রামরি শহরে আরাকান আর্মি এবং জান্তা সৈন্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর আগে আরাকান আর্মির সৈন্যরা শহরের দক্ষিণে অং চ্যান থার পাহাড়ের চূড়ার প্যাগোডায় অবস্থানরত সরকারি বাহিনীর সাথেও সংঘর্ষে লিপ্ত হয়।
তারপর থেকে জান্তা বাহিনী এই শহরটিতে ঘন ঘন আকাশ, সমুদ্র এবং স্থল পথে বোমাবর্ষণ করে চলেছে। এছাড়া গত মঙ্গলবার রাখাইন প্রদেশের সরকারি বাহিনীর ঘাঁটিগুলো থেকে পোন্নাগিউন, রাথেদাউং ও বুথিদাউং শহর এবং প্রাদেশিক রাজধানী সিট্যুয়েতে শহর ও গ্রামের আবাসিক এলাকায় গোলাবর্ষণ করেছে।
আরাকান আর্মি বলেছে, আলাল সু নামে পোন্নাগিউন শহরের একটি সম্পূর্ণ আবাসিক ওয়ার্ড গত মঙ্গলবার ধ্বংস করে দেয় নিকটবর্তী পাহাড়ের চূড়ায় অবস্থানরত শাসকগোষ্ঠীর সেনারা। সূত্র: দ্য ইরাবতি
Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

রাখাইন প্রদেশের একটি হাসপাতালে বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে জান্তা বাহিনীর বিরুদ্ধে

Update Time : ০৯:১৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪