ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ঢিলেঢালা হরতাল, গণপরিবহন কম

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।  রবিবার (২৮ মার্চ) সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের সংখ্যা কিছুটা কম।
রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। তবে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। শনির আখড়া থেকে গুলিস্তানগামী গাড়ির চাপ অন্যান্য দিন অনেক বেশি থাকলেও আজ সেই সংখ্যা কম।
গুলিস্তানে ফ্লাইওভারের টোল প্লাজা ও গুলিস্তান চত্বরে নেই অন্যদিনের মতো গাড়ির জটলা। এছাড়াও জিপিও, পল্টনেও নেই চিরচেনা যানজট। তবে কিছুসংখ্যক গণপরিবহন চলছে। সেসব পরিবহনে যাত্রীর চাপ বেশি।
এদিকে গণপরিবহন কিছুটা কম থাকায় চাহিদা বেড়েছে রিকশা-সিএনজির।
গুলিস্তানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, হরতালের জন্য গাড়ি চলাচল কিছুটা কম। তবে গাড়ি চলছে। অন্যান্য কর্মদিবসে গাড়ির চাপ যেমন থাকে, আজ তার থেকে কিছুটা কম।
কনির আখড়া থেকে গুলিস্তান আসা যাত্রীরা বলেন, যানবাহন অন্য দিনের তুলনায় বেশ কম। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা করে গাড়ি আসছে। ফলে ভোগান্তি বেড়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ থেকে সংঘর্ষে হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী নিহত হয়। এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সংগঠনটি। এ হরতালে সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামী দল।
Tag :

রাজধানীতে ঢিলেঢালা হরতাল, গণপরিবহন কম

Update Time : ০৭:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১