ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

রাজধানীর নবাবপুর সুরিটোলা মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

  • Reporter Name
  • Update Time : ০৬:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ২৬২ Time View

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১১টা ২২ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

এর আগে রাত ১০টা ৮ মিনিটের দিকে ওই এলাকার আইয়ুব ভবনে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণেও সেনাবাহিনীর সদস্যরা যোগ দেন। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি, সেনা, নৌ, বিমান বাহিনী এবং র‌্যাব, পুলিশ ও ওয়াসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

রাজধানীর নবাবপুর সুরিটোলা মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

Update Time : ০৬:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩