ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ৩২৬ Time View

রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্প‌তিবার (১১ নভেম্বর) দিনগত মধ্যরাতে ইউ‌নিয়নের বাজারপাড়া এলাকায় কাদেরের বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। তিনি এ বছর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার কর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই মারা যান তিনি।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাহউদ্দীন বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড তা এখন উৎঘাটন করা সম্ভব হয়নি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচন ও ব্যবসা বাণিজ্য বিষয়ক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
বানিবহ ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বলেন, কে বা কারা গভীরা রাতে নির্বাচনের কাজ শেষ করে আসার পথে আব্দুল লতিফ মিয়াকে গুলি করে করেছে। সে নির্বাচনের কাজে ব্যস্ত ছিল।
Tag :
জনপ্রিয়

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

Update Time : ০৫:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১