ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ২৫০ Time View

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।

স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন জেলা থেকে আসা সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা মঞ্চে উপস্থিত থেকে বক্তৃতা করছেন।

ইতিমধ্যে জনসভায় উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বেলা আড়াইটায় জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য রাখবেন।

ইতোমধ্যে জনসভাস্থল আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আশেপাশের সড়কেও অবস্থান করছেন নেতাকর্মীরা। জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠের আশপাশে ২২০টি মাইক, ১২টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। জনসভা ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে জনসভায় যোগ দিতে ইতিমধ্যে রাজশাহীতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সারদা পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চূড়ান্ত প্রশিক্ষণ কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে প্রশিক্ষণে দক্ষতা অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে ট্রফি বিতরণ করেন তিনি।

রাজশাহীতে আজ ১ হাজার ৩১৬ কোটি ৯৭ টাকার ২৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে

Update Time : ০৯:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩