ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হওয়ার জন্য শেখ হাসিনাকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ধন্যবাদ

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হতে যাওয়া রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে এক টেলিফোন করে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রাজা তৃতীয় চার্লস।

এ সময় ‘প্রিয় মায়ের’ মৃত্যুতে রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করায় বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ দেন রাজা তৃতীয় চার্লস।

টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার কাছে প্রয়াত রানি মায়ের মতো ছিলেন। তিনি (দ্বিতীয় এলিজাবেথ) কমনওয়েলথের অসাধারণ এক প্রধানের মতো ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, রানির প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রাজাকে বলেন, প্রয়াত রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ এবং তার চিরশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

ব্রিটেনের সিংহাসনে আরোহণের জন্য রাজাকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন শেখ হাসিনা।

১৯৯৭ সালে রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মাসে রাজা চার্লস এবং রানি কনসোর্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

উত্তরে রাজা বলেন, ৫০তম বার্ষিকীতে বাংলাদেশ সফরের জন্য রানি কনসোর্ট এবং আমি অনেক অপেক্ষায় ছিলাম। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দুর্ভাগ্যবশত আমাদের এটি বাতিল করতে হচ্ছে।

বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ-ব্রিটিশ অভিবাসীদের শুভকামনা জানান রাজা চার্লস।

এর আগে, রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে কথা বলার জন্য নতুন রাজার টেলিফোন কলের সময় নির্ধারণ করে বাকিংহাম প্যালেস।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রাজপরিবারের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়স্ক রানি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন।

Tag :

Update Time : ০৪:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২