ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

রামেক করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৩২৫ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এদের মধ্যে আটজন করোনা পজিটিভ ও ১০ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে (১ থেকে ২৪ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৬৩ জন। এর মধ্যে ১৩৩ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ১৩ জনই রাজশাহীর (পজিটিভ ৭, উপসর্গে ৬), চাঁপাইনবাবগঞ্জের ১ জন পজিটিভ, নওগাঁর ৪ (উপসর্গে ২) জন মারা যান। মৃতদের ১০ জন পুরুষ ও আটজন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ (নারী ২, পুরুষ ২) জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ (পুরুষ ২, নারী ১) জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ (পুরুষ ২, নারী ৩) জন ও ৬১ বছরের বেশি বছর বয়সী ৬ (পুরুষ ৪, নারী ২) জন রয়েছেন।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩০, চাঁপাইনবাবগঞ্জের ১০, নাটোরের ৪, নওগাঁ ৬ ও পাবনার ১ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩০৯ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪০৪ জন। গতকাল বুধবার ভর্তি ছিলেন ৪১০ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ২৭২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৯, নাটোরের ২৬, নওগাঁর ৩২, পাবনার ১০, কুষ্টিয়ার ৩, চুয়াডাঙ্গার ১ ও ঢাকার ১ জন।

রামেক পরিচালক জানান, বুধবার রাজশাহীর দুই ল্যাবে তিন জেলার মোট ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ১৮৮ জনের।

এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৯৪%, নওগাঁয় শনাক্তের হার ২৭ দশমিক ৩২% ও চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ৯ দশমিক ৮৯%।

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

রামেক করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

Update Time : ০৬:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১