ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে

রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ছেড়ে যাওয়ার আহ্বান

রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব সে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) এক টুইট বার্তায় দেয়া এক বিবৃতিতে দেশটির নাগরিকদের এ আহ্বান জানান তিনি।

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাংবাদিক ইভান গার্শকোভিচ গ্রেপ্তারের পর পরই এ আহ্বান জানান অ্যান্টনি ব্লিঙ্কেন।খবর এনডিটিভির।

বিবৃতিতে ব্লিঙ্কেন জানান, রাশিয়ার মার্কিন নাগরিক সাংবাদিককে আটকের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার হল বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা এবং নিরাপত্তা। এ অবস্থায় রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ত্যাগের অনুরোধ জানাচ্ছি।

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে আটক করেছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফএসবি)। ওই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ।

গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ইভান গার্শকোভিচকে আটক করা হয়েছে।

রুশ গোয়েন্দা সংস্থার এমন ঘোষণার পর টুইটারে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন ব্লিঙ্কেন। বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, সাংবাদিক ও সুশীল সমাজের কণ্ঠকে ভয় দেখানো, দমন ও শাস্তি দিতে ক্রেমলিনের অব্যাহত প্রচেষ্টার নিন্দা জানাই।

Tag :

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র

রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ছেড়ে যাওয়ার আহ্বান

Update Time : ০৬:২৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩