ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এটা কী বলে গালি দিলেন বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ক্রেজি সন অব এ বিচ’ বা ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় প্রচারণার জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এদিন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে এক সমাবেশে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য রাখেন জো বাইডেন।

তিনি বলেন, মানবজাতির অস্তিত্বের জন্য সর্বশেষ হুমকি হলো জলবায়ু পবির্তন। অথচ পুতিনের মতো পাগলা কুত্তার বাচ্চাদের জন্য আমাদের এখন পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে, যা বৈশ্বিক জলবায়ুর জন্য চরম হুমকি।

বাইডেন যে এবারই এ ধরনের শব্দ ব্যবহার করলেন, তা নয়। এর আগে ইউক্রেনে আগ্রাসনের কারণে বিভিন্ন অনুষ্ঠানে পুতিনকে ‘কসাই’ ও ‘যুদ্ধাপরাধী’ বলেও সম্বোধন করেছেন বাইডেন। তার আগে হামাস-ইসরায়েল সংঘাত কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও গালি দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত গাজা ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনুরোধ ও প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাগান্বিত হয়েই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গালি দেন বাইডেন।

তাছাড়া ২০২২ সালের জানুয়ারিতে সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক তাকে মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করলে বাইডেন তাকে ‘বোকা কুত্তার বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন। অনেকে বলেন, বয়স বেশি হয়ে যাওয়ায় মাঝেমধ্যে অসচেতনভাবেই এমনসব কাণ্ড করে বসেন মার্কিন প্রেসিডেন্ট।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এটা কী বলে গালি দিলেন বাইডেন

Update Time : ০২:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪