ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

রাশিয়ার ‘জ্বালানি যুদ্ধের’ বিরুদ্ধে নিজেদের কর্ম পরিকল্পনা ঠিক করতে জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়ার ‘জ্বালানি যুদ্ধের’ বিরুদ্ধে নিজেদের কর্ম পরিকল্পনা ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা। শুক্রবার এমন ঘোষণা দিয়েছে চেক রিপাবলিকের সরকার। খবর সিএনএনের।
চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা টুইটে লিখেছেন, চেক রিপাবলিকের প্রেসিডেন্সি জ্বালানি মন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠক আয়োজন করবে। জ্বালানি পরিস্থিতি মোকাবেলা করতে জরুরি ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন জ্বালানী মন্ত্রীরা।
টুইটে চেক রিপাবলিকের বাণিজ্য মন্ত্রী জোজেফ সিকেলা লিখেছেন, আমরা রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধে আছি এবং এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের ক্ষতি করছে।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তাদের জ্বালানির ব্যবহার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। তাছাড়া রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।
এসব নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে জার্মানিসহ কিছু দেশে গ্যাস সরবরাহ অনেকটাই কমিয়ে দেয় রাশিয়া। এরফলে এখন আসন্ন শীত কাল নিয়ে চিন্তায় পড়েছে ইউরোপের দেশগুলো। কিভাবে এই সঙ্কট মোকাবেলা করা হবে সে বিষয়টি নিয়ে কাজ করছেন তারা।
Tag :

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

রাশিয়ার ‘জ্বালানি যুদ্ধের’ বিরুদ্ধে নিজেদের কর্ম পরিকল্পনা ঠিক করতে জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন

Update Time : ০৫:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২