ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

রাষ্ট্রপতির বক্তব্য শেষে প্রথম দিনের অধিবেশন মুলতবি ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ২০৫ Time View
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য শেষে প্রথম দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে বসে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে মঙ্গলবার বিকালে সংসদ শুরু হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাবকে সমর্থন দেন। পরে কণ্ঠভোটে বিষয়টি সংসদে পাস হয়।
এরপরেই সংসদে বিরতি ঘোষণা করা হয়। সংসদ ভবন সূত্র জানায়, বিরতির সময় রাষ্ট্রপতির কাছে স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শরামিন চৌধুরী। পরে ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচন করেন সংসদ সদস্যরা।
এরপর নতুন এমপিদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এদিকে প্রথম অধিবেশনে ১২ ব্যক্তি ও বিভিন্ন দুর্ঘটনার জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়েছে ২৯ জানুয়ারি। বিদায়ী এ সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি, শেষ হয় ২০২৩ সালের ২ নভেম্বর। এতে কার্যদিবস কম হলেও সর্বোচ্চ সংখ্যক ২৫টি অধিবেশন বসেছে।
Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

রাষ্ট্রপতির বক্তব্য শেষে প্রথম দিনের অধিবেশন মুলতবি ঘোষণা

Update Time : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪