ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

রাষ্ট্রিয় শোকের কারনে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল একদিন পিছিয়েছে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ২০৩ Time View
সরকার পতনের চলমান আন্দোলনের অংশ হিসেবে ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল একদিন পিছিয়েছে বিএনপি।
সূত্রে জানা গেছে, কাতারের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে শোক পালনের ঘোষণা দেওয়ায় বিএনপির পূর্ব নির্ধারিত সোমবারের হরতাল পালিত হবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর)।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জরুরি বার্তায় বলা হয়- ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার এর পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার পালিত হবে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।
গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার হরতালের ডাক দেন। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদও (বীর বিক্রম) ওইদিন হরতালের ঘোষণা দেন।একই কর্মসূচির ডাক দেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।
এর আগে একই দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো ১১ দফায় ২২ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে।
এদিকে শনিবার ৮৬ বছর বয়সে মারা যান কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
Tag :
জনপ্রিয়

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

রাষ্ট্রিয় শোকের কারনে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল একদিন পিছিয়েছে বিএনপি

Update Time : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩