ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: দুই হাজারের অধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড দুই হাজারের অধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সাড়ে তিন ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণ আসে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতের নাম-পরিচয় প্রকশ করেনি প্রশাসন।

রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরের থাকা এনজিও সংস্থার পরিচালনাধীন লার্নিং সেন্টার, হাসপাতাল ও অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের পর থেকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। রোহিঙ্গাদের জীবন বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা গেছে। অসংখ্য রোহিঙ্গা নর-নারী খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

রবিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা।

এনজিও শেড-এর উপপরিচালক জিয়াউর রহমান বলেন, তাদের একটি স্থাপনা পুড়ে ছাই গেছে।

গণ-উন্নয়ন কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা বিমলা দে বলেন, তাদের একটি উইমেন সেন্টার পুড়ে ছাই গেছে। রবিবার বিকাল ৩টার দিকে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মূহূর্তের মধ্যে ৯, ১০, ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের বাসিন্দা নুর জাহান বলেন, আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। কোন রকম বেঁচে আসলাম। তার পাশে বসে থাকা গোল মেহের বলেন কিভাবে আগুন লেগেছে বলতে পারছি না। দুপুরে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির শব্দ শুনেছি।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা নজু মিয়া বলেন, এখানে শান্তি নেই। প্রতিদিন গোলাগুলি হয়। আজ আবারো আগুনে পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘণ্টাখানেক পর কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কমিশনার মিজানুর রহমান বলেন, রাতে এনজিও সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হবে। কি পরিমাণ ঝুপড়ি পুড়ে গেছে বলা যাচ্ছে না। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, দুই হাজারের অধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ পর্যন্ত দুই হাজারের কাছাকাছি ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিশ্চিত করে বলতে সময় লাগবে। এ পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মিজানুর রহমান বলেন, আগুনে প্রায় দুই হাজার ঘরবাড়ির পুড়ে যাওয়ায় ১২ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তাদের আমরা বিভিন্ন সেন্টার ও মসজিদে নিয়ে যাচ্ছি। আর আগুন লাগার কারণ বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

একই ক্যাম্পে ২০২১ সালের ২২ মার্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় ১১ জন প্রাণ হারান, আহত হন পাঁচ শতাধিক। পুড়ে যায় ৯ হাজারের বেশি ঘর।

Tag :
জনপ্রিয়

দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: দুই হাজারের অধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে

Update Time : ০৫:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩