ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

লকডাউন সাত জেলায় কার্যকরে দেরি হলে সংকট বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আম চাষীদের অবস্থা বিবেচনা করে ৭ জেলায় লকডাউন দিতে দেরি হচ্ছে। সাত জেলায় লকডাউনের পরামর্শ দেওয়া হয়েছে। এটা দেরি করলে সংকট বাড়বে। মন্ত্রিপরিষদ বিভাগ এটা পর্যালাচনা করছে। আম চাষীদের অবস্থা বিবেচনা করে হয়তো দেরি করছে মন্ত্রিপরিষদ বিভাগ। আমরা চাই দ্রুত লকডাউন দেওয়া হোক প্রস্তাবিত জেলাগুলোয়।

সোমবার (৩১ মে) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চীনের ভ্যাকসিন ধাপে ধাপে আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা আগে নিবেন। সে অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে। ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রেও শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

রাশিয়ার ভ্যাকসিনও দ্রুত পেয়ে যাব। চুক্তির প্রক্রিয়া চলমান। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। পূর্ণ চুক্তিও হয়ে যাবে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েও আলোচনা হচ্ছে। পাঁচ কোটি মানুষকে টিকা দেয়া প্রয়োজন।

যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারাই ফাইজারের টিকা পাওয়ায় অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ৫ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে সরকারের। জুন, জুলাই, আগস্টে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে চীন থেকে।

উল্লেখ্য, সোমবার (৩১ মে) রাতে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসবে। এর আগে টিকা আসার সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিন থেকে টিকা আসতে দেরি হবে জানতে পেরে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বিকেলের দিকে নিজের বক্তব্য সংশোধন করে বলেছিলেন, রবিবার (৩০ মে) রাতে নির্ধারিত সময়েই আসছে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া ফাইজারের টিকা।

Tag :
জনপ্রিয়

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

লকডাউন সাত জেলায় কার্যকরে দেরি হলে সংকট বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৯:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১