ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

লাইলাতুল কদরে হারাম শরিফে ২৫ লাখ মুসল্লির জামাত

পবিত্র নগরী মক্কার মসজিদ আল হারাম শরিফে মুসল্লিদের তিল ধারণের ঠাই ছিল না। সৌদি আরবে শুক্রবারের রাত ছিল পবিত্র শবে কদরের রাত।  এদিন পবিত্র এ মসজিদে নামাজ আদায়ে ২৫ লাখ মুসল্লি অংশ নেন। খবর খালিজ টাইমসের।

মুসল্লিদের অধিকাংশ বিশ্বাস করেন ২৭ রমজান পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাত। এদিনটি হাজার বছরের চেয়েও উত্তম। ইসলামে এ দিনটির বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে।

যদিও রাসুল সা. নির্দিষ্ট করে পবিত্র শবে কদরের রাত ঘোষণা করেননি। তবে তিনি রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে পবিত্র শবে কদর তালাশের নির্দেশ দিয়েছেন। এই রাতগুলোর মধ্যে একটি রাতে হযরত মুহাম্মাদ সা. এর ওপর পবিত্র কুরআনের প্রথম আয়াত নাজিল হয়।

এদিকে ২৭ রমজানে জুমাতুল বিদা হওয়ায় সকাল থেকেই মুসল্লিরা মসজিদ আল হারামে উপস্থিত হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে। .

সন্ধ্যার পরই এশার নামাজের পর তারাবির নামাজ শেষে মুসল্লিরা শবে কদরের নামাজ আদায়ে মসগুল হয়ে পড়েন। এ সময় মসজিদ আল হারামের পুরো এলাকা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

লাইলাতুল কদরে হারাম শরিফে ২৫ লাখ মুসল্লির জামাত

Update Time : ০১:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪