ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

শক্তি সঞ্চয় করে সিত্রাং মঙ্গলবার বাংলাদেশ উপকূল অতিক্রম করবে : আবহাওয়া অধিদপ্তর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • ২৭৪ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে। যা আগামী সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড়ের রূপ নেবে। যার নাম হবে ‘সিত্রাং’। থাইল্যান্ডের দেয়া এই নামের অর্থ ‘পাতা’।

এটি আগামী মঙ্গলবার বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি রোববার (২৩ অক্টোবর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত (পুন:) এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Tag :

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

শক্তি সঞ্চয় করে সিত্রাং মঙ্গলবার বাংলাদেশ উপকূল অতিক্রম করবে : আবহাওয়া অধিদপ্তর

Update Time : ০৫:০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২