ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম। গত বছর এ অবস্থান ছিল ৯৭তম।

বুধবার (২৩ জুলাই) হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৫ সালের সর্বশেষ (ত্রৈমাসিক) প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে এসেছে।

পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। বিশ্বজুড়ে ভিসা ছাড়া কিংবা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়- এমন দেশের সংখ্যা অনুযায়ী হেনলি অ্যান্ড পার্টনারস প্রতিবছর পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণ করে।

চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় যথারীতি শীর্ষস্থানে রয়েছে এশিয়ার ক্ষুদ্র ও ব্যাপকভাবে নগরায়িত দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। যার ফলে দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি রাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।

গত বছর শীর্ষের এই তালিকায় যৌথভাবে ছয়টি দেশ ছিল– ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন।

র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি দেশ- ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৯টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

চতুর্থ অবস্থানে রয়েছে- অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

পঞ্চম অবস্থানে রয়েছে- গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

সপ্তম অবস্থানে রয়েছে- অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৫টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

অষ্টম অবস্থানে রয়েছে- কানাডা, এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৪টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

নবম অবস্থানে রয়েছে- ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

দশম অবস্থানে রয়েছে- আইসল্যান্ড, লিথুনিয়া ও যুক্তরাষ্ট্র। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে

Update Time : ০৩:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫