ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

শহিদ মিনারে মওদুদের মরদেহ, সর্বস্তরের জনতার শ্রদ্ধা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ৪৬৫ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ১২ মিনিটে তার মরদেহ নেওয়ার পর সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মওদুদ আহমদের মরদেহ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে। সেখানে তার দ্বিতীয় জানাজা হবে।

তিনি আরও বলেন, দুপুরের দিকে হেলিকপ্টারে করে মরদেহ নোয়াখালীতে নেওয়া হবে। কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা হবে। বিকালে বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার চতুর্থ জানাজা হবে।

এর পর কোম্পানীগঞ্জে মওদুদের বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা হবে।  আড়াইটায় নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বসুরহাটের কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৫টায় মওদুদের কোম্পানীগঞ্জের বাসভবনের মানিকপুরে  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ দেশে এসে পৌঁছায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

শহিদ মিনারে মওদুদের মরদেহ, সর্বস্তরের জনতার শ্রদ্ধা

Update Time : ০৫:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১