ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেল চিত্রনায়িকা পরীমণিকে

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ঢালিউডে পরীমণির মতো সুন্দরী নায়িকা কমই রয়েছে, এমনটা মনে করেন অনেকেই। তিনি নাকি পরীর মতোই সুন্দর।

যদিও সিনেমার ক্যারিয়ার থেকে ব্যক্তিজীবন নিয়েই সবসময় চর্চায় থেকেছেন এই নায়িকা। তবে কোনো কিছুই পরীর জীবনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। নানা সমালোচনা-বিতর্ককে পাশ কাটিয়ে পরী তার সংসার-জীবন সাজিয়েছেন নিজের মতো করেই।

বর্তমানে দুই সন্তান নিয়ে এই নায়িকার সংসার। মা হওয়ার পর থেকে নিজের প্রতি খুব একটা যত্ন নিতে পারেননি তিনি। ব্যস্ত থেকেছেন সন্তানদের নিয়ে। তবে এখন আবারো আগের রূপ-ছন্দে ফেরার চেষ্টা করছেন পরী।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে জিমনেশিয়ামে ঘাম ঝরাতে দেখা যায় তাকে।

জিমের পোশাকে ছবিটি পোস্ট করে পরী লেখেন, ‘খুব শিগগিরই দেখা হচ্ছে পরী’। বোঝাই যাচ্ছে, মেদ ঝরাতে, নিজেকে ফিট করতে কঠোর পরিশ্রম করছেন তিনি।

এরপরই বুধবার সকালে শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেল অভিনেত্রীকে। ধূসর রঙের একটি শাড়িতে কোনো একটি রাস্তার পাশে হেঁটেছেন পরীমণি। গানের ছন্দে, ফুল হাতে বিভিন্ন পোজ দিয়েও ছবি তুলেছেন তিনি।

পরীমণির এই ছবি-ভিডিও ভক্তরাও লুফে নিয়েছে। অনেকেই পুরোনো সেই পরীকে খুঁজে পেয়েছেন। নায়িকার ভিডিওতে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন। যার বেশ কিছু মন্তব্যের জবাবও দিয়েছেন পরী।

পরীমণি সবশেষ ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেল চিত্রনায়িকা পরীমণিকে

Update Time : ০৫:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪