ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ২৮৭ Time View

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজা শেষে আজ যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। ভক্তদের দেয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার।

নবমী বিহিত পূজা হচ্ছে নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে। দেবী দুর্গার কাছে নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে আহুতি দেয়া হয়।

সনাতন শাস্ত্রমতে, ১০৮টি বেলপাতা, আমকাঠ, ঘি দিয়ে এই যজ্ঞের আয়োজন করা হয় ও বলিদানের মাধ্যমে দেবীচরণে পূজা দেয়া হয়। প্রতি বছর এ তিথিতে দেবী দুর্গা ভক্তদের মাঝে আবির্ভূত হন অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও রক্ষা করে অসুরকে বধ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। ঢাকেশ্বরীসহ রাজধানীর সব পূজা মণ্ডপে চলছে মহানবমীর সব আনুষ্ঠানিকতা।

এবছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। এসব মণ্ডপে শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি করা হয়েছে মণ্ডপের নিরাপত্তার জন্য।

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

Update Time : ০৩:৩১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২