লকডাউন শিথিলের আগের দিন শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রী সাধারণ ছুটতে শুরু করেছে ঢাকার উদ্দেশ্যে। লকডাউনে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে পারাপারের যাত্রীর এ ঢল নামে।
এদিকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যানবাহন এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। বর্তমানে নৌরুটে ৭টি ফেরি চলাচল করছে।
তাছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহম্মেদ জানান, নৌরুটে ছোট বড় মিলিয়ে বর্তমানে ৭টি ফেরি সচল রয়েছে। ফেরিতে শত শত যাত্রী আসছে।
৪ শতাধিক ছোট-বড় গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায় তবে মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। গেল সোমবারের চেয়ে আজকে যাত্রীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
অনলাইন ডেস্ক 
















