ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চে ধাক্কা দেওয়া এমভি রূপসী-৯ নামে জাহাজটি আটক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চে ধাক্কা দেওয়া এমভি রূপসী-৯ নামে জাহাজটি আটক করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া হোসেন্দী সংলগ্ন মেঘনা নদী থেকে জাহাজটি আটক করে গজারিয়া কোস্ট গার্ড ও নৌপুলিশ।
গজারিয়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লুৎফর রহমান জাহাজ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় রূপসী-৯ জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এমভি রুপসী-৯ নামের জাহাজটি এম এল আফসার উদ্দিন লঞ্চটি ধাক্কা দেয়। এতে লঞ্চে থাকা ৫০-৬০ যাত্রী পানিতে ডুবে যান। কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো অনেকে নিখোঁজ।
এর আগে দুপুর আড়াইটার দিকে বন্দর থানার আল আমিননগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এরপর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) রাত থেকে অনির্দিষ্টকালের জন্য এ বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর অনেকগুলো কারণ রয়েছে। তবে নারায়ণগঞ্জ থেকে রামচন্দ্রপুর, চাঁদপুরগামী লঞ্চের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা থাকবে না।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চে ধাক্কা দেওয়া এমভি রূপসী-৯ নামে জাহাজটি আটক

Update Time : ০৩:৪৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২