ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

শুভ বিজয়া দশমী : আজ প্রতিমা বিসর্জন, মন্দিরে বিদায়ের সুর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৬৫ Time View
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাজধানীর পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। ঢাকের বাদ্যের সঙ্গে মন্ত্র পাঠে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা। নবমী তিথিতে পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার বিদায় নেবেন দেবী দুর্গা।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

হিন্দু সনাতন শাস্ত্রমতে, এই নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা।

নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। তাই শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবীর পূজা হয়েছে। নীল অপরাজিতা ফুল মহানবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়।

১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়।রাজধানীর বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা যায়, ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপগুলোতে সকাল থেকে মানুষের আনাগোনা দেখা যায়, যা বিকেলের দিকে ভিড়ে পরিণত হয়। বাবা-মায়ের সঙ্গে নতুন পোশাকে শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো। আজ সকালে দশমী পূজা করা হবে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত বরুন চক্রবর্তী জানান, বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ ও পরে ‘দর্পণ বিসর্জনের’ মধ্য দিয়ে দুর্গাপূজার শাস্ত্রীয় সমাপ্তি ঘটবে। দশমী পূজায় প্রতিমার হাতে জরা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, দেশ ও জাতির কল্যাণ কামনায় বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন হবে। এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হবে, যা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাট গিয়ে শেষ হবে।

প্রতিমা দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে কোস্টগার্ড

বাসস জানান, বিজয়া দশমীর দিন নদীপথে প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

গতকাল সকালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংকালে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো: জিয়াউল হক এ কথা বলেন।

কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোর মন্দির ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে।

তিনি বলেন, বিসর্জনের সময় নৌকায় যাতে অতিরিক্ত লোক না উঠানো হয়।

যারা সাঁতার জানে না, তাদেরকে নদীতে না নামার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, দুর্ঘটনা এড়াতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম ও সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিজয়া দশমী পর্যন্ত ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। আজ দুর্গোৎসব উপলক্ষে সরকারি ছুটি। গতকালও সাধারণ ছুটি ছিল। সব মিলিয়ে এবার পূজায় সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পেয়েছেন।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

শুভ বিজয়া দশমী : আজ প্রতিমা বিসর্জন, মন্দিরে বিদায়ের সুর

Update Time : ০২:৫৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫