ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করেছেন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ১৭৮ Time View

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তাঁর কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করেছেন। গতকাল বুধবার ইসলামাবাদে একটি সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করেন শেহবাজ।

তিনি বলেন, ‘নিজের কৃতকর্মের ফল নিজের দিকেই ফিরে আসে।’ তাঁর মতে, শেখ মুজিব পাকিস্তানকে বিভক্ত করেছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান হাজার হাজার জীবন উৎসর্গ করেছে। এতে তাদের ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘শুধু পাকিস্তান নয়, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের ভূমিকায় সারা বিশ্ব উপকৃত হয়েছে।’

ইসলামাবাদে অনুষ্ঠিত ন্যাশনাল ইয়ুথ কনভেনশনে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনির, উচ্চ শিক্ষা কমিশনের চেয়ারম্যান, সারা দেশের শিক্ষক, উপাচার্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করেছেন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

Update Time : ১০:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪