ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করবে না, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ৩৫৬ Time View

দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা কমে বেশি শীত অনুভূত হচ্ছে। পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি বিস্তার লাভ করবে না। আগামী কয়েকদিনে তাপমাত্রা বর্তমানের চেয়ে অতি সামান্য কমতে পারে।

কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আর বিস্তার লাভ করবে না। অনেক জেলায় তাপমাত্রা কম রয়েছে। সেসব অঞ্চলে বেশ শীত অনুভূত হচ্ছে।

শৈত্যপ্রবাহ বিস্তার লাভ না করার কারণ হলো, আগামী ২৩-২৪ তারিখ নাগাদ বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী বাতাস এক হয়ে বৃষ্টি নামাবে। এ কারণেই শৈত্যপ্রবাহ অন্যান্য জেলায় ছড়াবে না। বৃষ্টিতে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে; সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ

শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করবে না, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস

Update Time : ০৩:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২