ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৭১ Time View
আগামী ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে- এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ভোট দিতে সবাই পারবেন। আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাশে যখন যেতাম, জিজ্ঞেস করতাম ছাত্রদের- তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছো? তারা হাসাহাসি শুরু করত। কেউ কেউ বলতো স্যার ভোট দিয়েছি, তবে ১০-১২টা। ৯০ শতাংশ বলতো তারা ভোট দেয়নি। যা হোক আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।
কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে- জানতে চাইলে আসিফ নজরুল বলেন, নির্বাচনের সময় তো… জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।
এ সময় তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই- এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।
নির্বাচনি কার্যক্রম নির্বাচন কমিশন দেখবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদেরকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার। এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সবসময় বলেন।
Tag :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

Update Time : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫