ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই

সকল নাগরিকের টিকা দিতে যত টাকাই লাগুক আমরা তা দেব : প্রধানমন্ত্রী

ছবি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ইত্তেফাক)

আজ মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘জুলাই থেকে আবারও গণটিকা দান শুরু হবে।’।

তিনি বলেন, দেশের সব নাগরিকদের করোনার টিকা দেওয়া হবে, আমরা সে লক্ষে বিভিন্ন দেশ থেকে টিকা আমদানির চেষ্টা করছি। এটাতে যত টাকাই লাগুক আমরা তা দেব।

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, টিকা সংগ্রহের জন্য আমরা ভারতের সঙ্গে চুক্তি করেছিলাম, কিন্তু তাদের দেশে কোভিড ব্যাপকহারে বেড়ে যাবায় তারা টিকা দিতে পারছে না। বিকল্প হিসাবে আমরা চীন রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত টিকা আনা সম্ভব হবে। আমরা এ বছরে ১ কোটি ১৪ হাজার ৬০০ ডোজ টিকা দিয়েছি। বর্তমানে আমরা বিদেশগামী শ্রমিকদের অগ্রাধীকার ভিত্তিতে টিকার ব্যবস্থা করেছি। স্কুল কলেজের শিক্ষার্থীদের টিকা দেবার কর্মসূচি নেওয়া হয়েছে। এটা শেষ হলে আমরা স্কুল কলেজে দেব।

তিনি বলেন, টিকা আমদানী, ডাক্তার নার্স নিয়োগে আমরা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছি। আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি। আমরা টিকা কেনার জন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার আশ্বাস পেয়েছি। আমরা আগামী জুলাই থেকে সকলকে করোনার টিকা দেওয়া শুরু করবো। পরষ্পর ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে।

তিনি বলেন, করোনা সত্ত্বেও আমাদের অর্থনীতি সচল আছে, থাকবে। আমরা শ্রীলঙ্কাকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ দিয়েছি। সুদান ও সোমালিয়ার ঋণ মওকুভ করে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিকালে আমরা সেফটি নেট প্রোগ্রাম বাড়িয়েছি। কেউ না খেয়ে মরবে না। আমরা ইনশাআল্লাহ ২০৪১ সালে উন্নত দেশে রুপান্তরিত হবো।

Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সকল নাগরিকের টিকা দিতে যত টাকাই লাগুক আমরা তা দেব : প্রধানমন্ত্রী

Update Time : ০৭:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১