ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

সন্ধ্যায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাত হতে পারে

সন্ধ্যায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল দিয়ে দেশের আকাশে মেঘমালা ঢোকায় এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, গতকাল শুক্রবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটার।

আজও বিকালের পর ঢাকায় কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি হতে পারে।

গতকাল দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ থেকে ১২টি জেলায়ও কালবৈশাখী হয়েছে বলে জানান ওমর ফারুক। সর্বোচ্চ গতিতে কালবৈশাখী ঝড় হয়েছে নওগাঁয়, ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে।

আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তররের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু এলাকায় তাপমাত্রা কমতেও পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সন্ধ্যায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাত হতে পারে

Update Time : ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২