ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা

সরকার পতনের ‘এক দফা’ দাবিতে ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব

বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে সরকার পতনের ‘এক দফা’ দাবিতে ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে দলের প্যাডে নিজের স্বাক্ষরে এই বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন।

‘অবৈধ, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ন্যূনতম এক দফা’- দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। এ শিরোনামে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শিগগির সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশা আল্লাহ।’

মির্জা ফখরুল বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরিক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামি রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।’

২০২৩ সালের জুলাই থেকে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লিভারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, এনডিএ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রভৃতি সংগঠন সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে।

বিএনপির সঙ্গে দুই যুগ জোটবদ্ধ থাকা জামায়াতে ইসলামী আলাদাভাবে সরকার পতনের আন্দোলন থাকে।

২০২২ সালের ডিসেম্বরে ঢাকায় বহুল আলোচিত মহাসমাবেশের আগে বিএনপি তার আলোচিত ২০ দলীয় জোট ভেঙে দেয়।

১৯৯৯ সালে আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সময় জামায়াতে ইসলামী, হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট নিয়ে চারদলীয় জোট গঠন হয়েছিল।

২০০১ সালের নির্বাচনের আগে এরশাদ এই জোট ছেড়ে গেছে দলের একাংশ বিজেপি নামে জোটে থেকে যায়। পরে ধীরে ধীরে জোটের আকার বাড়ে।

২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। ২০০৯ সালের জানুয়ারিতে সরকারে আসা আওয়ামী লীগের পতনে একাধিকবার ‘এক দফা’ আন্দোলনে নেমে খালি হাতে ঘরে ফিরেছে বিএনপি।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

সরকার পতনের ‘এক দফা’ দাবিতে ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব

Update Time : ০৪:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪