ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

সাকিবের পর মিঠুনের বিদায়, চাপে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ৩৫৩ Time View

মুখোমুখি হওয়া প্রথম বলেই চার মেরে দলের ও নিজের রানের খাতা খুলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাটিংয়ে যেন দুর্ভাগ্য পিছু ছাড়ছে না দেশ সেরা অলরাউন্ডারের।

ব্যক্তিগত ১৯ রানে ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন সাকিব। দলের দুঃসময়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মোহাম্মদ মিঠুন (১৯)।

তার আগে দলের স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই শূন্য হাতে বিদায় নেনন তামিম ইকবাল। বাংলাদেশ দলের ওপেনার-অধিনায়ককে ডাক উপহার দেন মুজারাবানি।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে স্কয়ার-কাট করতে গিয়ে উইকেটরক্ষক রেগিস চাকাবার গ্লাভস বন্দী হন তামিম। ৭ বল মোকাবিলা করেও কোনো রান করতে পারেননি তিনি।

সেই সঙ্গে একটি অনাকাঙ্খিত রেকর্ডও গড়লেন তামিম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ ম্যাচে ডাক মারলেন ৩৩ বছর বয়সী ড্যাশিং ওপেনার। এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। ওয়ানডেতে ম্যাশের ডাক ৩৩।

বাংলাদেশ প্রথম দুই ওভারে কোনো রান জমা করতে পারেনি স্কোরবোর্ডে। তামিম ফেরার পর সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমে প্রথম বলে দলীয় রানের সূচনা করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৩ উইকেটে ৬২ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার-উইকেটরক্ষক লিটন দাস (১৬) ও মোসাদ্দেক হোসেন সৈকত (১)।

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

পারিবারিক কারণে দেশে ফেরায় এই সিরিজে মুশফিকুর রহিম নেই বাংলাদেশ স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকবেন না তিনি। গোড়ালিতে চোট পাওয়ায় একাদশে নেই পেসার মুস্তাফিজুর রহমান।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

সাকিবের পর মিঠুনের বিদায়, চাপে বাংলাদেশ

Update Time : ০৯:১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১