ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

সাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা বহাল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৬ Time View

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম–উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপে এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তিশালী হয়েছে।

এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে আজ মঙ্গলবারও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
নিম্নচাপটি বর্তমানে ওডিশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি দুর্বল হয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী দুই দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। এছা্ড়া চুয়াডাঙ্গায় ২৭, নিকলিতে ২৪ এবং কুমিল্লায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।
আজ মঙ্গলবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Tag :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

সাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা বহাল

Update Time : ০৬:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১