ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ৩০৪ Time View

আগামী ৫ নভেম্বর সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদ্যপ্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

আসনটির প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। পুরো নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর দিনগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ১৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম আসনটি শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

Update Time : ০১:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২